ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত সৌদির পূর্বাঞ্চলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কতা জারি প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

কারওয়ান বাজার ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০২:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল বুধবার বলছে, ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক ও মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কারওয়ান বাজার ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট সবাইকে ফুটপাত দখলমুক্ত রাখা এবং মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয় বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল জানিয়েছে, অভিযানের ফলে ওই দুই স্টেশন এলাকা অবৈধ দখলমুক্ত হয়েছে এবং মেট্রোরেলের যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের পরিবেশ নিশ্চিত হয়েছে।

এ অভিযানে এমআরটি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), এবং ডিএমটিসিএল এর নিজস্ব নিরপাত্তার সদস্যরা সহায়তা করেছেন।

এর আগেও আরও কয়েকটি মেট্রোস্টেশনে উচ্ছেদ অভিযান চালায় কর্তৃপক্ষ। সেখানে অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি জরিমানাও করা হয় তখন।

সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু

কারওয়ান বাজার ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান

আপডেট সময় ০২:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬