ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ  আদনান আল রাজীবের চলচ্চিত্র ‘অপলক’ কে নিশো ও মেহজাবীন এনসিপিতে যোগ দিতে যাওয়া প্রসংগে ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদ

কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারায় প্রগতি সরণিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সকাল ৭টার দিকে কুড়িল বড়বাড়ি এলাকায় যমুনা ফিউচার পার্কের বিপরীতে এ ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও ফেস্টুন ফেলে পালিয়ে যায় তারা। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের দুটি খোসা, মোটরসাইকেল ও ফেস্টুন জব্দ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের খোসা, একটি ফেস্টুন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, বাড্ডার দিক থেকে কুড়িল অভিমুখে যাওয়ার পথে প্রগতি সরণির ওই এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা এর সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা নেতাকর্মীরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থলে একটি ফেস্টুন ও একটি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে জব্দ করা মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ৫২-০৫৭৯। এ ঘটনায় ভাটারা থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়,  ঢাকা মহানগর প্রায় অর্ধশত উত্তর ছাত্রলীগের(নিষিদ্ধ) নেতাকর্মীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসছে রাজপথ কাঁপছে’ এমন স্লোগান দিচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০৯:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬