চাঁদাবাজির একাধিক অভিযোগে মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার অধীন বিএনপির ৩৪ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি।
গত ২৫ অক্টোবর, রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজেশের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের একটি তালিকা তৈরি করেছে। ওই তালিকাতেও রাজেশের নাম রয়েছে বলে জানা গেছে।
নিউজ সেভেন ডেইজ news7days
নিউজ ডেস্ক 




















