রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর মেটারনেটির ওভারব্রিজের নিচে রাখা একটি ভিআইপি বাসে আগুন দেয়ার চেষ্টাকালে আমিনুল ইসলাম শাওন (৪০) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আজ রোববার লালবাগ থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
লালবাগ থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসে আগুন দেয়ার চেষ্টা করে আমিনুল ইসলাম শাওন। বিষয়টি বাসের স্টাফ ও স্থানীয় লোকজনের নজরে এলে তারা ওই. ব্যক্তিকে বাধা দেন। একই সময়ে টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে তাকে হাতেনাতে আটক করেন।
নিউজ ডেস্ক 




















