ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত সৌদির পূর্বাঞ্চলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কতা জারি প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি-২০২৬:শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন শুরু ১লা অক্টোবর থেকে

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।দেশের শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিভা তুলে ধরতে আয়োজিত এ প্রতিযোগিতায় আগামী ১ অক্টোবর থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, নৃত্য, সংগীত, হামদ-নাত ও ক্বিরাতসহ বিভিন্ন বিষয়ে অংশ নেওয়ার সুযোগ থাকছে।
অভিনয় বিভাগে অভিনয়, আবৃত্তি ও গল্প বলার বিষয় রয়েছে। বক্তৃতা বিভাগে থাকছে উপস্থিত বক্তৃতা।

নৃত্য বিভাগে সাধারণ বা মিশ্র নৃত্য, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য ও দলীয় নৃত্যের সুযোগ রয়েছে। দলীয় নৃত্যে সর্বোচ্চ পাঁচজন সদস্য অংশ নিতে পারবেন।

সংগীত বিভাগে রয়েছে ছড়াগান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুলসংগীত, দলীয় নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও যন্ত্রসংগীত। এর মধ্যে ছড়াগান শুধু ‘ক’ শাখার এবং আধুনিক গান শুধু ‘খ’ শাখার প্রতিযোগীদের জন্য।

হামদ-নাত ও ক্বিরাতেও অংশ নেওয়ার সুযোগ থাকছে।ক্বিরাত প্রতিযোগিতা একটি শাখায় অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীদের বয়স ১২ বছর থেকে ১৭ বছরের নিচে হতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ক’ শাখায় আবেদনের শেষ তারিখে প্রতিযোগীর বয়স ৬ বছর থেকে ১১ বছরের নিচে হতে হবে। ছেলে ও মেয়ে উভয়েই এ শাখায় অংশ নিতে পারবে।

‘খ’ শাখায় অংশগ্রহণকারীদের বয়স আবেদনের শেষ তারিখে ১১ বছর থেকে ১৫ বছরের নিচে হতে হবে। এ ক্ষেত্রেও ছেলে ও মেয়ে উভয়ের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রতিযোগী অনলাইন অথবা অফলাইন—যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ তিনটি একক বিষয়ে অথবা দলীয় বিষয়সহ সর্বোচ্চ চারটি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে।

আবেদনপত্র পূরণ, আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট এবং নতুন কুঁড়ি প্রতিযোগিতার ওয়েবসাইটে https://share.google/YVVJBJgh0PZovm3r5 পাওয়া যাবে।

আবেদনের সময়: ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু

নতুন কুঁড়ি-২০২৬:শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন শুরু ১লা অক্টোবর থেকে

আপডেট সময় ০৯:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬