দেশের অনলাইন সংবাদপত্রের পথিকৃৎ বিডিনিউজ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার তার মৃত্যু হয়।
বিডিনিউজ২৪ ডটকমের বার্তাকক্ষের দায়িত্বশীল একটি সূত্র এ নিউজ সেভেন ডেইজ কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তৌফিক ইমরোজ খালিদী ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে।এখান থেকে বিএ (সম্মান) এবং এমএ ডিগ্রি অর্জন করেন তিনি। কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টির ইংরেজি সাহিত্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
কর্মজীবনে তিনি অনলাইন, প্রিন্ট, টেলিভিশনসহ সব ধরনের গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন।লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেও কাজ করেছেন এই সাংবাদিক। পরে দেশে ফিরে এসে ২০০৬ সালে বিডিনিউজ২৪ ডটকম চালু করেন তৌফিক ইমরোজ খালিদী।
নিউজ ডেস্ক 
























