ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত সৌদির পূর্বাঞ্চলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কতা জারি প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

দুই দিনের মধ্যে তৃতীয়বারের মতো আটক রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী; জোর করে বাসে তুলে নিয়ে যাওয়া হলো

ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ থেকে আবারও আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের সময় তাদের আটক করে দিল্লি পুলিশ। এ নিয়ে টানা দুই দিনে তৃতীয়বার আটক হলেন রাহুল গান্ধী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া অন্য বিরোধী নেতাকর্মীদেরও পুলিশ বাসে তুলে সরিয়ে দেয়। পুলিশ সরে যেতে বললেও রাহুল ও প্রিয়াঙ্কা রাস্তায় বসে প্রতিবাদ চালিয়ে যান। একপর্যায়ে পুলিশ তাদের বাসে তুলে নেয়।

এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনের কার্যালয়ে যাওয়ার পথে তাদের বাধা দেওয়া হয়েছিল।পরে আকাশবাণী ভবনের সামনে অবস্থান নেওয়া বিরোধী নেতাদের মধ্য থেকে রাহুল ও প্রিয়াঙ্কাকে হেফাজতে নেয় পুলিশ।

দিল্লি পুলিশের দাবি, যন্তর মন্তরে বিক্ষোভ করতে কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল অনুমতি নেয়নি। তবে রাহুল গান্ধী জানিয়েছেন, বিরোধী সংসদ সদস্যরা সেখানেই বিক্ষোভ চালিয়ে যাবেন।

এদিকে মঙ্গলবারের বিক্ষোভের ঘটনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগও দাবি করছে বিরোধীরা।

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে এবার নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।

বুধবার (৭ অক্টোবর) লোকসভা ও রাজ্যসভার প্রায় তিন শতাধিক বিরোধী সংসদ সদস্যকে নিয়ে এই আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রায় ৩০০ জন বিরোধী এমপি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে যেতে চাইলে দিল্লি পুলিশ তাদের পথ আটকে দেয়। এরপর নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে অবস্থান নিতে বাধা পেয়ে বিরোধীরা নির্দিষ্ট বিক্ষোভস্থল যন্তর মন্তরে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেন। রাহুল সাফ জানিয়ে দেন, বিরোধী শিবিরের কাছে জ্ঞানেশ কুমার কোনো ‘বৈধ প্রধান নির্বাচন কমিশনার’ নন।

বুধবার (৭ অক্টোবর) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আয়োজিত বিরোধী দলগুলোর এমপিদের এক মধ্যাহ্নভোজ বৈঠকের পর এই নতুন কর্মসূচির ঘোষণা আসে। ভারতের গণতান্ত্রিক কাঠামো রক্ষায় এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সিপিআই(এম) নেতা জন ব্রিটাস বলেন, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।

এর আগে, মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নয়াদিল্লির আকাশবাণী ভবনের ভেতর থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করে দিল্লি পুলিশ। সেখানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের দাবিতে প্রায় ৯ ঘণ্টা ধরে টানা অবস্থানে বসেছিলেন শীর্ষ এই দুই কংগ্রেস নেতা।একই দিন সকালে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের শীর্ষ নেতা ও এমপিরা নির্বাচন কমিশনের সদর দফতর ‘নির্বাচন সদন’ অভিমুখে একটি পদযাত্রার আয়োজন করলে পুলিশি বাধার মুখে তা ভেস্তে যায়।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, বিরোধীদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ রাখা হবে। একই সঙ্গে তিনি মাসব্যাপী বৃহত্তর আন্দোলনের রূপরেখা তুলে ধরেন।

যেখানে বলা হয়, ৮ অক্টোবর পর্যন্ত সব জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে তারা। ১০ থেকে ২০ অক্টোবর হবে ব্লক ও তৃণমূল পর্যায়ে সমন্বয় সভা। এ ছাড়া ২৫ অক্টোবর থেকে ২৫ নভেম্বর দেশজুড়ে রাজ্যভিত্তিক ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ মহাসমাবেশ করবে দলটি।

এদিকে, ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে সিইসির বিরুদ্ধে নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

বুধবার সংগঠনটির সহ-সমন্বয়ক সৌরভ দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় একটি নোটিশ জমা দিয়ে ১০ অক্টোবরের কর্মসূচির কথা পুলিশকে জানান। ওই কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে বলেও পুলিশকে জানানো হয়েছে।

সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু

দুই দিনের মধ্যে তৃতীয়বারের মতো আটক রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী; জোর করে বাসে তুলে নিয়ে যাওয়া হলো

আপডেট সময় ১১:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬