জার্মানি থেকে বাংলাদেশে বেড়াতে এসেছিলো ভুক্তভোগী পর্যটক জার্মান নাগরিক ক্রিল লেন্ডার উইবার কিরিল (১৮ বছর)।পরিকল্পনা ছিলো বাংলাদেশের হেরিটেজ সাইটগুলো দেখবে। আর তাই গিয়েছিলো নাটোরে। কিন্তু বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর রেলস্টেশনের ওয়েটিং রুমে থেকে তার ব্যাগ চুরি হয়ে যায়।
পর্যটক কিরিল এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় বা টিকিট কাটার সহায়তার কথা বলে এক যুবক বা ভেস্ট পরা এক ব্যক্তির কাছে নিজের ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ভর্তি ব্যাগটি রেখে যান। ফিরে এসে দেখেন ব্যাগসহ ওই ব্যক্তি উধাও।
ব্যাগের মধ্যে ছিলো কিরিলের ম্যামরি কার্ড,ম্যাকবুক,ক্যামেরা সহ ইম্পর্ট্যান্ট অনেক কাগজ।ব্যাগ হারিয়ে স্টেশনে কান্নায় ভেঙে পড়েন ওই পর্যটক।
পরবর্তীতে রেল পুলিশ তাকে নাটোর থানায় পাঠিয়ে দেয়।
ঘুরতে এসে গুরুত্বপূর্ণ সবকিছু হারিয়ে থানায় গিয়ে হতবিহ্বল হয়ে বসে আছে কিরিল। পুলিশ বলছে তারা চেষ্টা করছে।
নিউজ ডেস্ক 





















