ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত সৌদির পূর্বাঞ্চলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কতা জারি প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

ফুডপান্ডাকে ৭ দিনের আলটিমেটাম, দাবি না মানলে ফুডপান্ডার অর্ডার বন্ধের হুঁশিয়ারি

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কমিশন, অতিরিক্ত চার্জ কর্তন ও হিসাবের অস্বচ্ছতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডাকে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকরা। এ সময়ের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে চট্টগ্রাম মহানগরের রেস্তোরাঁগুলোতে ফুডপান্ডার মাধ্যমে অর্ডার গ্রহণ বন্ধের হুঁশিয়ারিও দেন তারা।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নগরের মুরাদপুর এলাকার বারকাত ফুড স্টেশনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ মালিকরা অভিযোগ করেন, ফুডপান্ডা বিভিন্ন খাতে অযৌক্তিক অর্থ কর্তন করছে। কমিশনের পাশাপাশি অতিরিক্ত চার্জ আরোপ এবং হিসাবের স্বচ্ছতার অভাবে রেস্তোরাঁ ব্যবসায়ীদের পরিচালন ব্যয় বাড়ছে। এতে ব্যবসার মুনাফা কমে যাচ্ছে। এ ছাড়া অর্ডার বাতিলের ক্ষেত্রে ক্ষতিপূরণ নিয়েও অসন্তোষ রয়েছে তাদের।

ব্যবসায়ীরা বলেন, অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হলেও ফুডপান্ডার একতরফা ব্যবসায়িক নীতির কারণে রেস্তোরাঁ মালিকদের আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে। এসব বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে দাবি করেন তারা।

রেস্তোরাঁ মালিকদের ভাষ্য, ব্যবসার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে কমিশন কাঠামো পুনর্বিবেচনা, অযৌক্তিক চার্জ বন্ধ, আর্থিক হিসাবের স্বচ্ছতা নিশ্চিত এবং অর্ডার বাতিলের ক্ষেত্রে ন্যায্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরে আগামী সাত দিনের মধ্যে সেগুলো বাস্তবায়নে ফুডপান্ডা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে চট্টগ্রাম মহানগরের রেস্তোরাঁ মালিকরা সম্মিলিতভাবে ফুডপান্ডায় অর্ডার গ্রহণ স্থগিত বা বন্ধ রাখার কর্মসূচি নেবেন বলে হুঁশিয়ারি দেন।

নিউজ সেভেন ডেইজ  #news7days

সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু

ফুডপান্ডাকে ৭ দিনের আলটিমেটাম, দাবি না মানলে ফুডপান্ডার অর্ডার বন্ধের হুঁশিয়ারি

আপডেট সময় ১২:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬