নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। একইসঙ্গে এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। বনপাড়া হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের বাড়ি শরীয়তপুরের জাজিরায়।
ব্যবসায়িক কাজে রাজশাহীর তাহেরপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
শরীয়তপুরের নিহত পাঁচজন হলেন, জাজিরার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর (৪০), ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা (৪৬), ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার (৩০), কাজিরহাট এলাকার ভুসামাল ব্যবসায়ী সামাদ ফকির (৭০) এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার রাজ্জাক বেপারীর ছেলে হলুদ ব্যবসায়ী শাহিন বেপারী (৩২)।
ঘটনার বর্ণনা দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেঁচে যাওয়া আহত এক যাত্রী জানান,
“ভোরের দিকে চালক গাড়ি চালাতে চালাতে ঘুমাচ্ছিলেন। এক পর্যায়ে গাড়ি বাম পথ থেকে ডানে চলে গেলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর চেতনা ফিরলে দেখি কয়েকজন আমাদের মোবাইল, মানিব্যাগ পকেটের টাকা নিয়ে যাচ্ছে।”
আহত যাত্রী সোহেল রানা বলেন, “ঘটনার পরপর কিছু মানুষ যাত্রীদের মালামাল লুটপাট শুরু করেন। বাসের মধ্যে আটকে থাকার কারণে আমরা কিছু্ই বলতে পারছিলাম না। তবে কিছু মানুষ উদ্ধারে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতাও করেছেন।”
এতে বাবা-মেয়েসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে সোহেল রানা (৪০), বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ারুল হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিধখালী গ্রামের আজহার হাওলাদারের ছেলে শহীদুল ইসলাম (৪৫) ও তার মেয়ে তাছফিয়া খাতুন (৮), শরীয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জহরউদ্দিনের ছেলে জুয়েল (৪০), একই উপজেলার ডুবি সাহিবর গ্রামের ইউনুস আলী শিকদারের ছেলে সোহাগ শিকদার (৩০), জাহান উদ্দিন মোল্লার ছেলে আব্দুস সালাম মোল্লা (৪৬), আরব আলী ফকিরের ছেলে আব্দুস সামাদ ফকির (৭০), পালের চর গ্রামের আব্দুর রাজ্জাক ব্যাপারীর ছেলে শাহীন আহমেদ (৩২), ঝিনাইদহ সদর উপজেলার বড় মান্দারবাড়ীয়া গ্রামের জাকির হোসেনের ছেলে ট্রাক চালক আবু কালাম (৫৫), নওগাঁর সাপাহার উপজেলার ঘোনটোলা গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে রাসেল (৩৩) এবং ফরিদপুর সদর উপজেলার বাখোন্দিয়া গ্রামের অমর কুমার জমাদারের ছেলে হিমেশ জমাদার (৩৫)।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- শরীয়তপুরের আলমগীর মাতবর (৫৫), চাঁপাইনবাবগঞ্জের আব্দুস সালাম (৩৫), শিবগঞ্জের ওয়াহিদ আলী (২২), মাদারীপুরের নাইম তালুকদার (২০), নার্গিস আক্তার (৩৫), বরগুনার জেসমিন আক্তার (৩৫), নওগাঁর নিয়ামতপুর উপজেলার চিরঞ্জিত কুমার (২৫), মান্দা উপজেলার মানিক হোসেন (৩৭), শাহাজুল ইসলাম (৩৬), লক্ষ্মীপুর জেলার রাকিব হোসেন (২৫)। অন্যান্যদের নাম-পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন বলেন, ভোরে নাটোর থেকে বালুবোঝাই ট্রাকের সঙ্গে পটুয়াখালীর কুয়াকাটা থেকে চাঁপাইনাবগঞ্জগামী যাত্রীবাহী আরপি স্পেশালের একটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়।
তবে আহতদের মধ্যে নিহতের সংখ্যা আরও বাড়তে বলে জানিয়েছেন তিনি।
নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর হতাহতদের মালামাল লুট
বাসের আহত যাত্রী রাকিব হোসেনসহ আরও কয়েকজন বলেন, চেতনা ফিরলে তারা দেখেন, কয়েকজন লোক তাদের মোবাইল, মানিব্যাগ ও টাকা নিয়ে যাচ্ছেন। বাসে আটকে থাকার কারণে কিছু্ই বলতে পারছিলাম না তারা। তবে কিছু মানুষ তাদের বাস থেকে বের হতে সহযোগিতা করেছেন।
লুটপাটের বিষয়ে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, কিছু মানুষ সব খানেই এরকম আছেন, যারা বিপদের মাঝেও মানুষদের অসহযোগিতা করেন।
“ঘটনার পর দেড় লাখ টাকা ও কিছু মালামাল উদ্ধার করছি, সেগুলো আহত ও নিহতদের স্বজনদের বুঝিয়ে দেওয়া হচ্ছে”, বলেন তিনি।
দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন
ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় নিহতের স্বজনদের জন্য আর্থিক সহায়তাসহ সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন তারা।
হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
নিউজ সেভেন ডেইজ news7days
সারাদেশ ডেস্ক 




















