১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। এ চুক্তির আওতায় আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান। সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ১৭ অক্টোবর দুই দেশের মধ্যে ‘মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট’ (ESDP-MOC) চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ জনশক্তি নিয়োগে দুই দেশের সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে। চুক্তিটি প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।
মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছর বাড়ানোর বিধান রয়েছে। ফলে চুক্তিটির মোট মেয়াদ হতে পারে ১০ বছর। এ উদ্যোগের মাধ্যমে জাপানে বাংলাদেশি কর্মীদের বৈধ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নিউজ সেভেন ডেইজ
নিউজ ডেস্ক 
























