ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ  আদনান আল রাজীবের চলচ্চিত্র ‘অপলক’ কে নিশো ও মেহজাবীন এনসিপিতে যোগ দিতে যাওয়া প্রসংগে ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদ

সাফ খেলতে ঢাকায় আসছে ভারত

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার লক্ষে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। লিস্টন কোলাসো, ব্রিসন ফের্নান্দেজ-এই অভিজ্ঞদের সাথে যুব দলের অধিকাংশই ঠাঁই পেয়েছেন দলে। সাফে ভারতের ডাগআউটেও থাকবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ নওশাদ মুসা।

আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ।ভারত এই প্রতিযোগিতার রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন। উদ্বোধনী দিনে তারা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে, ১১ নভেম্বর তারা মুখোমুখি হবে মালদ্বীপের।

মূলত ১১ ও ১৫ নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও আছে ভারতের। কোচ খালিদ জামিল মূল দল নিয়ে খেলবেন নিউ জিল্যান্ডের বিপক্ষে। তাই সাফে ভারতের ডাগআউটে থাকবেন মুসা। আজারবাইজানে হওয়া ফিফা অনূর্ধ্ব-১৫ ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ফেস্টিভ্যালে কোচের দায়িত্ব পালন করা বিবিয়ানো ফার্নান্দেজ থাকবেন মুসার সহকারী।

ভারতের গণমাধ্যম জানিয়েছে, ভারতের ১৮ জন খেলোয়াড় ৩ নভেম্বর কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং বাকি ১০ জন পরবর্তী দিনগুলোতে দলে যোগ দেবেন।
ভারত দল:
গোলরক্ষক:আরশ আনোয়ার শেখ, কে মোহনরাজ, প্রিয়াংশ দুবে।
ডিফেন্ডার: আব্দুল রাবিহ, বিজয় ভার্ঘেস, চিঙ্গলেনসানা সিং কনশাম, হমিংথানমাভি রালতে, খায়মিনথাং লুংডিম, মুহাম্মদ উবাইস, নাথান রদ্রিগেজ, রন্নি খারবুডন, সন্দীপ মান্ডি।
মিডফিল্ডার:অভিষেক সুর্যবংশী, এডিসন সিং থোকচোম, ব্রিসন ফার্নান্দেজ, এবিনদাস ইয়েসুদাসন, ফারুক চৌধুরি, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, পিএন নওফাল, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম।
ফরওয়ার্ড: ইরফান ইয়াদাভ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি ও সুহাইল আহমেদ ভাট।

নিউজ সেভেন ডেইজ /news7days

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

সাফ খেলতে ঢাকায় আসছে ভারত

আপডেট সময় ১১:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬