ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত সৌদির পূর্বাঞ্চলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কতা জারি প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরচালিত ভ্যান উলটে নাবিলা নুসরাত (৩২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রীপাড়া বৌদ্ধবিহার পরিদর্শনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নাবিলা নুসরাত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে কর্মরত ছিলেন। আহত ডা. মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত বলে জানিয়েছেন।

ডা. মাইনুল ইসলাম শুভর ভাষ্য, শুক্রবার তারা ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে এসে ওশান ভিউ হোটেলে রাতযাপন করেন। শনিবার বিকালে একটি মোটরচালিত ভ্যানে করে মিশ্রীপাড়া বৌদ্ধবিহার দেখতে যাওয়ার পথে একটি বিড়াল ওই ভ্যানের চাকার নিচে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উলটে যায়। এ সময় ভ্যানে থাকা তারা দুজনসহ আরও দুই পর্যটক ছিটকে পড়েন।

তিনি বলেন, দুর্ঘটনায় তার স্ত্রীর মাথা ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডা. মাইনুল আরও জানান, তার স্ত্রী ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

কলাপাড়া থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তার স্বামী পরিচয় দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ সেভেন ডেইজ   news7days

সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু

কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত

আপডেট সময় ০৯:৫৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬