ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত সৌদির পূর্বাঞ্চলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কতা জারি প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা নামক স্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট ৭ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করে জানিয়েছে যে, হতাহতরা মোট তিনটি পরিবারের সদস্য এবং তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া, চকরিয়া ও টেকনাফ উপজেলায়। নিহত ও আহত ব্যক্তিরা সৌদি আরবের ‘আল-আবীর কোল্ড স্টোর অ্যান্ড ট্রেডিং কোম্পানি’ নামক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তারা মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত শেষে জেদ্দায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনায় আল-আবীর কোম্পানির জেদ্দা শাখার স্টোরকিপার জিয়াউর রহমান এবং তার তিন সন্তান ইয়াসির, ইয়াজান ও বুশরা প্রাণ হারিয়েছেন। এই পরিবারের মা শাকিরা এবং আরেক মেয়ে ইউসরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই কোম্পানির মক্কা শাখার স্টোরকিপার আলম শাহের স্ত্রী সানজিদা এবং তাদের মাত্র এক মাস বয়সী কন্যাসন্তান ফারিয়া দুর্ঘটনায় নিহত হয়েছেন, আর আলম শাহ ও তার ছেলে ফয়সাল আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

এছাড়া প্রতিষ্ঠানের ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী আফসানা বিবি, যিনি মাত্র কয়েকদিন আগে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে এসেছিলেন, তিনিও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। স্থানীয় ট্রাফিক দপ্তরের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, দুর্ঘটনাকবলিত গাড়িটি একজন পাকিস্তানি নাগরিক চালাচ্ছিলেন এবং অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে ধারণা করা হচ্ছে। জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল জানিয়েছেন, তারা স্থানীয় ট্রাফিক অফিস ও হাসপাতালের সাথে সার্বিক যোগাযোগ রাখছেন এবং নিহতদের মরদেহ দেশে পাঠানোসহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের আইনি ও লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে।

আপডেট সময় ১০:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬