ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত সৌদির পূর্বাঞ্চলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কতা জারি প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

একাধিক কূটনৈতিক সূত্র তার সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এটি কোনো দ্বি-পাক্ষিক সফর নয়। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দেবেন শি জিনপিং। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, উপলক্ষ্য ব্রিকস সম্মেলন হলেও ৭ বছর পর শি জিনপিং এর ভারত সফরের মূল লক্ষ্য দুই দেশের সম্পর্ক উন্নয়ন।

শি জিনপিং অন্তত ৪০০ জনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে।২০১৯ সালে সর্বশেষ ভারত সফরের সময় জিনপিং এর সঙ্গী ছিলেন ২০০ জন। সংশ্লিষ্টরা বলছেন, ব্রিকসের মূল এজেন্ডার বাইরে সাইড লাইনের নানা আয়োজনে বেইজিং ও নয়াদিল্লির সম্পর্ক স্থিতিশীল করার প্রচেষ্টা থাকবে। বিশেষ করে ২০২০ সালে দুই দেশের মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষ এবং বর্তমানেও সীমান্ত নিয়ে কিছু বিরোধের সময় শি জিনপিংএর এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শি জিনপিং এর সফরের বিষয়ে জানেন, এমন একজন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, ‘চীনা কর্মকর্তারা হোটেল নির্ধারণ এবং নিরাপত্তা প্রোটোকল চূড়ান্ত করতে ব্যস্ত রয়েছেন। ’

গত বছর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত বছরের মধ্যে প্রথমবারের মতো চীন সফর করেছিলেন। সূত্রগুলো বলছে, উভয় দেশের কর্মকর্তারা এই সম্মেলনকে ব্যবহার করে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো সামলানোর পাশাপাশি পারষ্পরিক সম্পর্ক বাড়ানোর উপায়গুলো খতিয়ে দেখবেন বলে আশা করা হচ্ছে। তবে শি জিনপিংয়ের চূড়ান্ত ভ্রমণ পরিকল্পনা এবং ভারত ও চীনের মধ্যে কোনো সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠকের এজেন্ডা এখনো চূড়ান্ত হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘চীন ব্রিকস সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

বর্তমান সভাপতি ভারতকে এ বছরের ব্রিকস সম্মেলন সফলভাবে আয়োজনে চীন সমর্থন জানায়। ’ তবে শি জিনপিংয়ের সফরের বিষয়ে তারা বলেছে, ’বর্তমানে আমাদের কাছে দেয়ার মতো কোনো তথ্য নেই। ’ এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, শি জিনপিং ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত গত ব্রিকস সম্মেলনে উপস্থিত ছিলেন না। বিশ্বের সবচেয়ে জনবহুল এবং পারমাণবিক শক্তিধর এই দুই দেশ চীন ও ভারত হিমালয় অঞ্চলে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করে নিয়েছে। যার অনেকটাই অচিহ্নিত এবং বিতর্কিত। সীমান্তবর্তী এলাকায় কয়েক দশকের আপেক্ষিক শান্তি ২০২০ সালের সংঘর্ষের মাধ্যমে ভেঙে চুরমার হয়ে যায়, যেখানে ২০ জন ভারতীয় এবং চারজন চীনা সেনা নিহত হন। এই ঘটনার জের ধরে চার বছর ধরে সামরিক অচলাবস্থা তৈরি হয়েছিল, যা অবশেষে ২০২৪ সালের অক্টোবরে একটি সেনা প্রত্যাহার চুক্তির মাধ্যমে নিরসন হয়।

জনপ্রিয় সংবাদ

সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু

আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

আপডেট সময় ১০:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬