ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আর্থিক সংকটে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত রোমাঞ্চকর লড়াইয়ে ইংলিশদের হারিয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা মুন্সীগঞ্জে গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান এমআইটিতে স্কলারশীপ পেলেন ৪ কোটি, রাজশাহীর ফায়েজের অনন্য সাফল্য ৯ লাখ টাকায় মীমাংসা:ধনীর দুলালীর হেয়ালিতে ঝরে গেলো বাক্‌প্রতিবন্ধী শ্রমিকের প্রাণ,মায়ের জন্য নতুন ঘর করা হলো না মেহেদির শরীয়তপুরের নড়িয়ায় জাল দলিল দিয়ে জমি বিক্রির সময় নারীসহ আটক ৩

ছিনতাইকারীর টানে সংসদ ভবনের সামনে রিকশা থেকে পড়ে স্কুল প্রধান শিক্ষিকার মৃত্যু

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

চোখের চিকিৎসার জন্য আজ শনিবার ভোরে ঢাকায় পৌঁছান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫)। স্কুল থেকে ছুটি নেননি। পরিকল্পনা ছিল চিকিৎসা শেষে আজ রাতেই রওনা দিয়ে রোববারে যথারীতি স্কুলে থাকবেন।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার রাতে বগুড়া থেকে রওনা দিয়ে আজ ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছান। সেখান থেকে রিকশায় করে যাচ্ছিলেন খামারবাড়ি এলাকার ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে। সঙ্গে ছিলেন স্বামী আব্দুল মতিন।

ভোর সাড়ে ৬টার দিকে তাদের রিকশা মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় পৌঁছায়। সেই সময় মোটরসাইকেলে এসে দুই ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে রিকশা থেকে পড়ে যান রনজিনা। আহত অবস্থায় তাকে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরবর্তীতে সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রনজিনা পারভীনের চাচাত ভাই নাসের সরকার বলেন, বেশ কিছুদিন ধরেই রনজিনা আপা চোখের সমস্যায় ভুগছিলেন। স্থানীয়ভাবে চিকিৎসাও নিয়েছিলেন। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকায় চিকিৎসার জন্য আসেন।
নাসের সরকার বলেন, আপা স্কুল থেকে ছুটি নেননি। শুক্র-শনিবার দুদিন সাপ্তাহিক বন্ধ। পরিকল্পনা ছিল শনিবার ভোরে ঢাকায় পৌঁছে ডাক্তার দেখিয়ে একই দিন রাতে ফিরবেন। রোববার আবার স্কুলে যাবেন। স্কুলের ব্যাপারে তিনি খুবই সতর্ক থাকতেন। খুব প্রয়োজন ছাড়াও কখনো ছুটি নিতেন না। অথচ আজ এমন নির্মম পরিস্থিতির মুখে চিরতরে তিনি চলে গেলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রনজিনা পারভীনের স্বামী আব্দুল মতিন গাবতলী উপজেলাতেই ব্যবসা করেন, তার একটি দোকান আছে। তাদের একমাত্র মেয়ে নবম শ্রেণিতে পড়ে।
দুর্ঘটনার পর বিমর্ষ হয়ে পড়েন রনজিনার স্বামী আব্দুল মতিন। পারভেজ জানান, দুলাভাইয়ের চোখের সামনেই এই ঘটনা ঘটে। তৎক্ষণাৎ তিনি আপাকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে যান। তখনো আপা জীবিত ছিলেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফারও করা হয়। কিন্তু ঢামেক হাসপাতালে নেওয়ার আগেই সোহরাওয়ার্দীতে তিনি মারা যান।

‘এই ঘটনার পর দুলাভাই একদম ভেঙে পড়েছেন’, বলেন পারভেজ।

ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত দুই ছিনতাইকারীকে আসামি করে শেরেবাংলার নগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন আব্দুল মতিন।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলার নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ওই নারীর ব্যাগে নগদ ১০ হাজার টাকা, মোবাইল ফোনসহ জরুরি কাগজপত্র ছিল। ছিনতাইকারীরা তার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে।

‘তার মৃত্যুর ঘটনায় স্বামী বাদী হয়ে ইতোমধ্যে মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে আমরা চেষ্টা করছি’, বলেন ওসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আর্থিক সংকটে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত

ছিনতাইকারীর টানে সংসদ ভবনের সামনে রিকশা থেকে পড়ে স্কুল প্রধান শিক্ষিকার মৃত্যু

আপডেট সময় ১১:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬