রাজধানীর লালবাগের শহীদনগরের বউবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন (৪৩) নামে এক আইনজীবীর অর্ধগলিত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগরের ৩ নম্বর গলির একটি বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ১ তারিখে ওই বাসায় একা ভাড়াটে হিসেবে ওঠেন আনোয়ার হোসেন। সকালে পাশের কক্ষের এক ভাড়াটিয়া ঘর থেকে পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের মেঝেতে বিছানায় পড়ে থাকা অবস্থায় তার ম’রদেহ উদ্ধার করে. সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং ম’রদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, আনুমানিক ২ থেকে ৩ দিন আগে স্ট্রোকে বা অন্য কোনো শারীরিক অসুস্থতার কারণে তার মৃ’ত্যু হয়ে থাকতে পারে। নি’হ’ত আনোয়ার হোসেন মুন্সিগঞ্জের গজারিয়ার গোয়ালগাঁও গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং তিনি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী ছিলেন।
নিজস্ব সংবাদ : 























