<span;><span;><span;>বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটেছে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। পূজার্চনা ও উৎসবের আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন ভক্তরা। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে বসিলা লঞ্চঘাটে জড়ো হন তারা। পরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বুড়িগঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। এ সময় ঘাটে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নদীর জলে দেবীর রঙিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের দুর্গোৎসব।
সংবাদ শিরোনাম
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি
-
নিউজ ডেস্ক - আপডেট সময় ১১:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- ১৬ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ























