ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ  আদনান আল রাজীবের চলচ্চিত্র ‘অপলক’ কে নিশো ও মেহজাবীন এনসিপিতে যোগ দিতে যাওয়া প্রসংগে ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদ

দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি কোন উপজেলায় কাকে? তালিকা

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগ থেকে বদলিসংক্রান্ত আদেশ নিবন্ধন অধিদপ্তরের নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়।

‘প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রার বদলি সংক্রান্ত’ ওই আদেশ অনুযায়ী, বদলি করা সাব-রেজিস্ট্রারদের আগামী ২৯ অক্টোবর বর্তমান কর্মস্থলের দায়িত্বভার নিবন্ধন মহাপরিদর্শক মনোনীত কর্মকর্তার কাছে অর্পণ করতে হবে। এরপর তাদের অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগ দিতে হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির জন্য নিবন্ধন মহাপরিদর্শককে অনুরোধ জানিয়েছে আইন ও বিচার বিভাগ।

সাব-রেজিস্ট্রাররা নিবন্ধন অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ে দলিল নিবন্ধনের দায়িত্ব পালন করেন। জমি, ফ্ল্যাট ও বাড়ি কেনাবেচার দলিল, দানপত্র, বণ্টননামা, বন্ধকিসহ আইন অনুযায়ী নিবন্ধনযোগ্য বিভিন্ন দলিল যাচাই ও নিবন্ধন করা তাদের অন্যতম প্রধান কাজ। পাশাপাশি নিবন্ধিত দলিলের রেকর্ড সংরক্ষণ, নির্ধারিত ফি ও শুল্ক আদায় এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুসারে নিবন্ধন কার্যক্রম পরিচালনার দায়িত্বও পালন করেন তারা।

তালিকা দেখুন
https://drive.google.com/file/d/1enpU7NmELTk8wGbGvTAa2dKzWQPyWb9s/view?usp=drivesdkdrivesdk

নিউজ সেভেন ডেইজ  news7days

জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি কোন উপজেলায় কাকে? তালিকা

আপডেট সময় ০৯:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬