ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের আলোচিত সেই বিউটি রাণী সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত, দালালের তিন মাসের কারাদণ্ড গুলশান ও বনানী থানায় নতুন ওসি মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ধানমন্ডি লেকে সাবেক মার্কেটিং কনসালটেন্টের ভাসমান মরদেহ উদ্ধার মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর নিষিদ্ধ, মহিলা আবাসিক না রাখার পরামর্শ

ক্যাচ মিসের খেসারতে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১০৯ রান করে বাংলাদেশ। স্বর্ণা আক্তার সর্বোচ্চ ২২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে দিলারা আক্তারের ব্যাট থেকে । ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত জয়ের কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশ। এই হারে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে। অন্যদিকে এই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত।

অথচ শুরুটা ভালোই ছিল। ৫.৩ ওভারে ২৬ রান তুলেছিল বাংলাদেশ। এরপর শ্রী চরনির বলে জুয়াইরিয়া ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। ৩৫ রানে দ্বিতীয় উইকেটও হারায় বাংলাদেশ, দিলারা আক্তারকে ফেরান দীপ্তি শর্মা।

এরপর নিগার ও সোবহানা মোস্তারির জুটি কিছুটা স্বস্তি এনে দেয়। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৭৩ রান। অর্থাৎ শেষ ছয় ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭৭ রান। কিন্তু সেখানেই দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

দীপ্তি শর্মার বলে সোবহানা বোল্ড হওয়ার পরের ওভারেই রওয়াতের বলে আউট হন নিগার। ১৭ বলে ১৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক। এরপর দীপ্তির শিকার শারমিন আক্তারও ফেরেন মাত্র ১ রানে। শেষদিকে ফাহিমা ১৪ রান করলেও তা দলের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ১৯.৫ ওভারে ফাহিমার বিদায়ের পর শেষ বলে রাবেয়া খান হিট উইকেটে আউট হলে ১০৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। শুরুতে নিয়মিত উইকেট তুলে নিলেও ফিল্ডিংয়ের ভুলে ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া করে তারা। বিশেষ করে শেফালি ভার্মাকে চারবার জীবন দেওয়া হয়। তিনবার তার ক্যাচ মিসের পাশাপাশি একবার রানআউটের সুযোগও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

সেই সুযোগ কাজে লাগিয়ে ৪০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন শেফালি। প্রতিকা রাওয়াল করেন ২০ রান। শেষ দিকে রিচা ঘোষের ১৬ বলে ২১ ও হারমানপ্রিত কৌরের অপরাজিত ২৮ বলে ২৪ রানের সুবাদে ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে ভারত।

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন দুটি এবং মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।

জনপ্রিয় সংবাদ

প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন

ক্যাচ মিসের খেসারতে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

আপডেট সময় ০১:৩৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬