ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এমআইটিতে স্কলারশীপ পেলেন ৪ কোটি, রাজশাহীর ফায়েজের অনন্য সাফল্য ৯ লাখ টাকায় মীমাংসা:ধনীর দুলালীর হেয়ালিতে ঝরে গেলো বাক্‌প্রতিবন্ধী শ্রমিকের প্রাণ,মায়ের জন্য নতুন ঘর করা হলো না মেহেদির শরীয়তপুরের নড়িয়ায় জাল দলিল দিয়ে জমি বিক্রির সময় নারীসহ আটক ৩ সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষ অনুদান দিবে সরকার,আবেদন ম্যানুয়াল পদ্ধতিতে হজ নিবন্ধন:শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক বাংলাদেশে একটি কার্যালয় খোলার জন্য প্রযুক্তি জায়ান্ট মেটাকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ আজ প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের আলোচিত সেই বিউটি রাণী সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়

২২ বছর পর ফের বিয়ে করলেন জেমাইমা গোল্ডস্মিথ

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ আবার বিয়ে করেছেন। ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয় অর্থলগ্নিকারী, ধনকুবের ব্যবসায়ী ও চলচ্চিত্র নির্মাতা ক্যামেরন ও’রেইলিকে বিয়ে করেন ৫২ বছর বয়সী জেমাইমা।

তারা শনিবার বিয়ে করেন বলে নিশ্চিত করে জানিয়েছেন জেমাইমার ভাই বেন গোল্ডস্মিথ। আর তার স্ত্রী জেমিমা জোনস অনলাইনে এক পোস্টে বিয়ের দিনের একটি ছবি শেয়ার করে লিখেছেন: “কী আনন্দের একটি দিন!”
এর আগে সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে প্রায় ৯ বছর সংসার করার পর ২০০৪ সালে বিচ্ছেদ ঘটেছিল জেমাইমার। ইমরান-জেমাইমা দম্পতির সুলাইমান ও কাসিম নামের দুই ছেলে আছে।

ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি। তার শারীরিক অবস্থা নিয়ে দুই ছেলে এখন আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার। অন্যদিকে, ক্যামেরন ও’রেইলির আগের সম্পর্কের ৪ সন্তান আছে।

ইমরানের সঙ্গে বিচ্ছেদের ২২ বছর পর দ্বিতীয় বিয়ে করলেন জেমিমা। তার সঙ্গে জুড়ল ক্যামেরন ও’রেইলির নাম। চলতি বছর মে মাসেই তাদের বাগদানের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার বিয়ের খবর সামনে এল।

জেমাইমা সাংবাদিকতা এবং চলচ্চিত্র নির্মাণের জগতে নিজের ক্যারিয়ার গড়েছেন। তিনি নিজেও একজন চলচ্চিত্র প্রযোজক এবং চিত্রনাট্যকার। চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র তৈরির যৌথ আগ্রহ থেকেই জেমাইমা এবং ক্যামেরনের প্রথম পরিচয়।

‘দ্য ডেইলি মেইল’ জানায়, ক্যামেরন ও’রেইলি কয়েকটি প্রামাণ্যচিত্র ও সিনেমা নিয়ে নির্বাহী প্রযোজক হিসাবে কাজ করার সময়ই জেমাইমার সঙ্গে তার পরিচয় হয়েছিল। এক বছরেরও বেশি সময় ধরে তারা সম্পর্কে ছিলেন।

জনপ্রিয় সংবাদ

এমআইটিতে স্কলারশীপ পেলেন ৪ কোটি, রাজশাহীর ফায়েজের অনন্য সাফল্য

২২ বছর পর ফের বিয়ে করলেন জেমাইমা গোল্ডস্মিথ

আপডেট সময় ০৯:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬