ঢাকা ০১:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত সৌদির পূর্বাঞ্চলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কতা জারি প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া রেকর্ডসংখ্যক আসন পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করেছে। ৪৫০ আসনের স্টেট ডুমায় দলটি ৩৩৫টি আসন নিশ্চিত করেছে, যা ২০১৬ সালের আগের রেকর্ড ৩৪৩ আসনকেও ছাড়িয়ে গেছে। টানা তিন দিন ভোটগ্রহণের পর গতকাল দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ এ প্রাথমিক ফলাফল ঘোষণা করে। খবর রয়টার্স।

নতুন এ ফলাফলে ইউনাইটেড রাশিয়ার সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা আরো সুসংহত হয়েছে। এ সংখ্যাগরিষ্ঠতার ফলে পার্লামেন্টে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একক সিদ্ধান্ত নেয়ার ব্যাপক ক্ষমতা লাভ করল দলটি।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা জানিয়েছেন, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৯ শতাংশের বেশি, যাকে উল্লেখযোগ্য অংশগ্রহণ হিসেবে দেখছে কমিশন। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটি রাশিয়ার প্রথম পার্লামেন্ট নির্বাচন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ ফলকে রুশ সমাজে প্রেসিডেন্ট পুতিনকে ঘিরে জাতীয় ঐক্যের উচ্চমাত্রার প্রতিফলন বলে দাবি করেছেন।

তবে কিছু পশ্চিমা সংবাদমাধ্যেম জানিয়েছে, নির্বাচনটি অত্যন্ত কঠোর ও নিয়ন্ত্রিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ক্রেমলিন ও ইউক্রেন যুদ্ধের সমালোচনাকারী প্রধান রাজনৈতিক দল ও শক্তিগুলো এতে অংশ নেয়ার সুযোগ পায়নি। এমনকি রাশিয়ার একমাত্র নিবন্ধিত যুদ্ধবিরোধী দল ইয়াবলোকো জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে বঞ্চিত হয়।

এদিকে নির্বাচনের শেষ দিন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন—এমনটি দাবি করেছে মস্কো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়

আপডেট সময় ০৫:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬