ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত সৌদির পূর্বাঞ্চলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কতা জারি প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সেনাসদরে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা ও কৌশলগত সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

এ সময় ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) সাথে যৌথভাবে পরিচালিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রদর্শিত উচ্চ পেশাদারত্ব, নিয়মানুবর্তিতা ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত।

চার দিনের সরকারি সফর শেষে গত রোববার রাতে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার শুরু হওয়া ওই সফরে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন ইভেন্টে সশরীরে উপস্থিত থেকে অংশগ্রহণকারী বাংলাদেশি অ্যাথলেটদের উৎসাহিত করেন। এছাড়া জাপান সফরকালে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গেও একটি দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেন সেনাপ্রধান

সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

আপডেট সময় ০৮:২৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬