ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত সৌদির পূর্বাঞ্চলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কতা জারি প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

ধানমন্ডি লেকে সাবেক মার্কেটিং কনসালটেন্টের ভাসমান মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে; পরিবারের সদস্যদের ভাষ্য, দীর্ঘদিন ধরে বেকার থাকা ওই ব্যক্তি শারীরিক-মানসিকভাবে ‘বিপর্যস্ত’ ছিলেন।

মঙ্গলবার সাকলে ৫১ বছর বয়সি জাবেদ আহমেদ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জাবেদ আহমেদ এক সময় মার্কেটিং কনসালটেন্ট ছিলেন। তবে বর্তমানে তার হাতে কোনো কাজ ছিল না। তার বাবার নাম সালাহউদ্দিন আহমেদ। তার স্থায়ী ঠিকানা ঢাকার বনানীর ১৩ নং রোডের ১২২ নম্বর বাসা। তিনি পরিবার নিয়ে থাকতেন বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক আই এর ১ নম্বর রোডের ৫৬৬/৬৭ নম্বর বাসাটিতে।

ধানমন্ডি মডেল থানার এসআই এম এম আব্দুল গফুর বলেন, ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনে লেকের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় সকাল সাড়ে ৭টার দিকে উদ্ধার করা হয়।
পরে মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার স্ত্রী ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন বলে জানিয়েছেন এসআই গফুর।

পুলিশের এই সদস্য বলেন, “নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বর্তমানে বেকার ছিলেন এবং আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। গত ৪-৫ মাস ধরে শারীরিকভাবেও অসুস্থ ছিলেন এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু

ধানমন্ডি লেকে সাবেক মার্কেটিং কনসালটেন্টের ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬