ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত সৌদির পূর্বাঞ্চলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কতা জারি প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের আলোচিত সেই বিউটি রাণী

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও ফেসবুকে আপলোড করে আলোচনায় আসা বিউটি রানী পাল সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বুধবার তার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার বিষয়টি জানাজানি হয়। এর আগে সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। এই তালিকায় রয়েছেন বিউটি রানী পাল।

অন্য তিন শিক্ষক হলেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
উল্লেখ্য, একটি ভিডিও ঘিরে পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল আলোচনায় আসেন।

গত ২৩ জুলাই নিজের ফেসবুকে একটি রিল ভিডিও পোস্ট করেছিলেন শিক্ষক বিউটি রানী পাল। ভিডিওটিতে ‘ডিফরেন্ট টাচ’ ব্যান্ডের মেজবাহ রহমানের গাওয়া জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’র একটি অংশ—‘আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে’ ব্যবহার করা হয়েছিল। পরবর্তী সময়ে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটিতে নেতিবাচক তথ্য জুড়ে দিয়ে তা ছড়িয়ে দেওয়া হলে তাকে কেন্দ্র করে সাইবার বুলিং ও ট্রল শুরু হয়। এক পর্যায়ে ভিডিওটি সরিয়ে নেন বিউটি রানী।

সাইবার বুলিংয়ের এই ঘটনা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে এগিয়ে আসেন দেশের নারী শিক্ষকরা। ট্রলের প্রতিবাদে ওই একই গানের সঙ্গে নিজেদের ছবি ও ভিডিও যুক্ত করে ফেসবুক রিল আপলোড শুরু করেন তারা। এই উদ্যোগ দ্রুতই এক অভিনব প্রতিবাদ ও সংহতির রূপ নেয়। পরে শিক্ষক সমাজের গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য নারী ও পুরুষ সংহতি জানিয়ে একই গানের ভিডিও ফেসবুকে শেয়ার করতে শুরু করেন।
সমালোচনার মুখে পড়ার পরও পাশে থেকে সমর্থন দেওয়ায় দেশবাসী, পরিবার এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন শিক্ষক বিউটি রানী।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা বিউটি রানী পাল ২০১৩ সালে শিক্ষকতা পেশায় যুক্ত হন। এর আগেও তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ আয়োজনে সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিক নির্বাচিত হন। শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে জনপ্রিয় এই শিক্ষক আনন্দঘন পরিবেশে পাঠদান, শরীরচর্চা, নাচের ছন্দে গণিতের চিহ্নসহ পাঠ্যবইয়ের কঠিন বিষয় সহজ করা এবং বৃক্ষরোপণের মতো সৃজনশীল ও শিক্ষামূলক ভিডিও নিয়মিত ফেসবুকে আপলোড করে আসছেন।

সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু

জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের আলোচিত সেই বিউটি রাণী

আপডেট সময় ১১:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬