প্রায় ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার পরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে পড়ে থাকা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ৬টি বগি উদ্ধার করার পর রেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে লাউয়াছড়ার মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগ হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইঞ্জিনসহ ৬টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়।
এতে প্রায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন।
সারাদেশ ডেস্ক 























