পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায় বসার পর মমতাকে আটক করে দিল্লি পুলিশ। দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছ থেকে মমতা আটক হয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আটক হওয়া সাংসদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম এবং সাকেত গোখলে।
বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল:
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মাঝে কেজরিওয়ালকে আটক করেছে দিল্লি পুলিশ।
ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার দিল্লিতে আটক:ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে দিল্লিতে আটক করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের বিক্ষোভকে কেন্দ্র করে আজ শনিবার মানিক সরকারকে আটক করা হয়েছে।
মানিক সরকার কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া–মার্কসবাদীর (সিপিআই–এম) নেতা।
এ নিয়ে সাবেক চার মুখ্যমন্ত্রীকে আটক করা হলো। এর আগে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার ও কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
যন্তর মন্তর এলাকা থেকে পিনারাই বিজয়ন আটকে:ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দিতে গিয়ে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী ও প্রভাবশালী সিপিএম নেতা পিনারাই বিজয়নসহ দলটির শীর্ষস্থানীয় একাধিক নেতা পুলিশের হাতে আটক হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকালে যন্তর মন্তর এলাকা থেকে তাদের আটক করা হয়।
ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)—সিপিআই(এম)-এর পক্ষ থেকে এই আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলটি জানিয়েছে, শুধু পিনারাই বিজয়নই নন, পুলিশের কড়া পদক্ষেপের মুখে পড়েছেন সিপিএমের কেন্দ্রীয় ও রাজ্য স্তরের শীর্ষ নেতারাও। আটক হওয়া হেভিওয়েট নেতাদের মধ্যে রয়েছেন দলের সাধারণ সম্পাদক এম এ বেবি, এম ভি গোবিন্দন মাস্টার, এ বিজয়রাঘবন, কে কে শৈলজা, জন ব্রিটাস, কে এন বালাগোপাল এবং বিশিষ্ট নেত্রী বৃন্দা কারাত।
আন্তর্জাতিক ডেস্ক 























