ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ  আদনান আল রাজীবের চলচ্চিত্র ‘অপলক’ কে নিশো ও মেহজাবীন এনসিপিতে যোগ দিতে যাওয়া প্রসংগে ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদ

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে আলোচক জুবেইদা,ইউনূসের বার্লিন সফর বাতিল

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

রোববার শুরু হওয়া এবারের ‘ওয়াল্ড হেলথ সামিট’–এর প্রতিপাদ্য ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা: স্বাস্থ্যের জন্য উদ্ভাবন।’ বিভিন্ন দেশের বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা মঙ্গলবার পর্যন্ত এ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেবেন। বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার সংকট ও উত্তরণের উপায় নিয়ে তারা আলোচনা করবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমানও একটি সেশনে অংশ নেবেন বলে সম্মেলনের ওয়েবসাইটে জানানো হয়েছে।

সম্মেলনের আরেকটি সেশনে বক্তব্য দেওয়ার কথা ছিল মুহাম্মদ ইউনূসের। বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইটে বক্তা হিসেবে তার নামও ঘোষণা করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তার নাম সরিয়ে ফেলা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের কমিউনিকেশন টিমের পক্ষে আনা স্টোরমার এক ইমেইলে বলেন, স্বাস্থ্যগত কারণে মুহাম্মদ ইউনূস সম্মেলনে অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করেছেন।

এদিকে বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিন সপ্তাহ আগে ইউরোপভিত্তিক পাঁচটি সংগঠন এ সম্মেলনে ইউনূসের অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছিল।
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বার্লিনে তিন দিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেছেন।

সম্মেলনে তার অংশগ্রহণের সম্ভাবনা ঘিরে ইউরোপপ্রবাসীদের কয়েকটি সংগঠনের আপত্তির মধ্যে তার এই সিদ্ধান্ত জানা গেল। তবে আয়োজকরা বলেছেন, স্বাস্থ্যগত কারণে সফর বাতিল করেছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।

সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, বেলজিয়াম, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ইউরোপ ও যুক্তরাজ্য, ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক ও ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স এ বিষয়ে একটি পিটিশনও দাখিল করেছিল।

সেখানে বলা হয়েছিল, বাংলাদেশে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পেছনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে। বিষয়গুলো স্বাধীনভাবে পর্যালোচনা প্রয়োজন।

নিউজ সেভেন ডেইজ news7days

জনপ্রিয় সংবাদ

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে আলোচক জুবেইদা,ইউনূসের বার্লিন সফর বাতিল

আপডেট সময় ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬