ঢাকা ১২:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত সৌদির পূর্বাঞ্চলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কতা জারি প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান(ব্যক্তিগত) বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটের দিকে উইসকনসিনের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৪০ মাইল (৬৪.৪ কিলোমিটার) উত্তর-পশ্চিমে ডেলোনা শহরে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, উইসকনসিন ডেলস থেকে পশ্চিমে ডেলোনা শহরের মিরর লেকস্টেট পার্কের কাছে একটি বনাঞ্চলে ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হয়।তখন এলাকায় বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া বিরাজ করছিল।

বুধবার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় পাইলট বিমানের ডানায় বরফ জমার কথা জানান এবং নিচে নামার অনুমতি চান। এয়ার ট্রাফিক কন্ট্রোল নিচে নামার অনুমতি দেয়; এরপর বিমানটি ডানদিকে বাঁক নিয়ে নিচে নামতে শুরু করে। একপর্যায়ে সেই বাঁক নেওয়ার গতি বা হার দ্রুত বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত বিমানটির সঙ্গে যোগাযোগ ও ট্র্যাকিং ডেটা বিচ্ছিন্ন হয়ে যায়।

সুক কাউন্টি শেরিফ অফিসের এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হয়ে পাঁচ প্রাপ্তবয়স্ক ও এক শিশু নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, ফিক্সড উইং পাইপার পিএ-৪৬ মডেলের বিমানটি দুর্ঘটনার আগে কাছের একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিল। ওই কথোপকথন এবং দুর্ঘটনায় আবহাওয়া কোনো ভূমিকা রেখেছিল কিনা, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে শেরিফ দপ্তর ও ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে।

তবে এ ঘটনায় ভূমিতে কোনো অবকাঠামোর ক্ষতি বা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিবৃতির তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) কর্মকর্তারা।

নিউজ সেভেন ডেইজ news7days

সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

আপডেট সময় ০৪:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬