ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত সৌদির পূর্বাঞ্চলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কতা জারি প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিামাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুল ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় ২৮ জন শিক্ষার্থী ও এক জন নারী শিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার পেশোয়ারের দির কলোনি এলাকায় ঘটেছে এ ঘটনা।

নিহতদের শিক্ষার্থীদের মধ্যে ২৮ জন ছেলে এবং ১০ জন মেয়ে। তাদের বেশিরভাগের বয়স ১৩ বছরের কম। এছাড়া এ ঘটনায় আরও ৪০ জনেরও জন শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালের পরে ঘটেছে এ ঘটনা। স্কুলটিতে নিয়মিত ক্লাস কার্যক্রম চলছিল তখন। দুর্ঘটনার পর হতাহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে (এলআরএইচ) নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সামনে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে; কারণ আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।

পেশোয়ারের জেলা প্রশাসক আফাক ওয়াজির জানিয়েছেন, ছাদ ধসে পড়ায় স্কুলটির শিক্ষার্থী-শিক্ষকরা জঞ্জালের তলায় আটকা পড়েছিল। উদ্ধারকারী বাহিনী দ্রুততম সময়ের মধ্যে সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

পেশেয়ার ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা মিয়াঁ সাঈদ জানিয়েছেন, স্কুল ভবনের মালিককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক শিক্ষা সচিব ইনায়েতউল্লাহ ওয়াসিম প্রদেশের বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কৃর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে আগামীকালের মধ্যে এই ঘটনার ওপর একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নিহত শিশু ও শিক্ষকদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন তিনি।

খাইবার পাখতুনখোয়ার (কেপি) গভর্নর ফয়সাল করিম কুন্দি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছেন। পাশাপশি আহত শিশুদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদানের জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পেশোয়ারে স্কুলের ছাদ ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মর্মান্তিক এ ঘটনায় নিহত শিশুসহ সবার আত্মার শান্তি ও উচ্চ মর্যাদা কামনা করেছেন।

সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানে ভবন ও ছাদ ধসে পড়ার ঘটনা বিরল নয়। প্রায়শই দুর্বল নিরাপত্তা মান এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার মূলত এসব দুর্ঘটনার জন্য দায়ী। জুলাই মাসে উমরকোটের কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরের দেয়ালের একাংশ ধসে পড়লে ৩ থেকে ১৩ বছর বয়সী তিন শিশু নিহত হয়। একই মাসে লাহোরের বাগবানপুরা এলাকায় নির্মাণাধীন একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে এক শিশু মারা যায় এবং অন্তত পাঁচজন আহত হয়।

সূত্র জিও নিউজ

নিউজ সেভেন ডেইজ news7days

জনপ্রিয় সংবাদ

সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৯ জন নিহত

আপডেট সময় ০৭:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬