সাবেক উপমন্ত্রী,পাঁচবারের সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ভোররাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
রাজনৈতিক জীবনে আবদুল হাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়ায় জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে ১৯৭৯ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে ১৯৯১, ১৯৯৬ সালে দুবার এবং ২০০১ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন।
নিউজ সেভেন ডেইজ news7days
সারাদেশ ডেস্ক 






















