ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ  আদনান আল রাজীবের চলচ্চিত্র ‘অপলক’ কে নিশো ও মেহজাবীন এনসিপিতে যোগ দিতে যাওয়া প্রসংগে ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদ

চট্টগ্রাম বিমানবন্দরে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮০ গ্রাম স্বর্ণালংকারসহ মোহাম্মদ শরীফ নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা। তিনি একটি হজ এজেন্সির সদস্য।

রবিবার সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে চট্টগ্রামে আসেন শরীফ। বিমানবন্দরের আগমনী হলে ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের সদস্যরা তাকে তল্লাশি করেন। এ সময় তার হ্যান্ডব্যাগ ও পোশাক থেকে স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

আটক শরীফের বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র সদস্য বলে জানা গেছে। উদ্ধার করা স্বর্ণ কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী ইব্রাহিম খলিল জানালেন, স্বর্ণ চোরাচালানের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজ সেভেন ডেইজ   news7days

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

চট্টগ্রাম বিমানবন্দরে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

আপডেট সময় ১০:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬