রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে নগরবাসীর মাঝে শহরের ঐতিহ্য ও মমত্ববোধ জাগ্রত করতে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাটে নোঙর করা শতবর্ষী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নৌকাবাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহণ এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল নিরাপদ ও সচল রাখতে সরকার কাজ করছে। নৌকাবাইচকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই বুড়িগঙ্গার দুই তীরে হাজার হাজার মানুষের ঢল নামে। পরিবার-পরিজন নিয়ে ট্রলার ও নৌকায় ভেসে নগরবাসী প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এতে প্রথম স্থান অর্জন করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল, দ্বিতীয় স্থান অর্জন করে সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় স্থান অর্জন করে মাদারীপুরের আনিসুর রহমানের দল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ও ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ ডিএসসিসি ও বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ শিরোনাম
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব
-
নিজস্ব প্রতিবেদক ঢাকা - আপডেট সময় ১১:০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- ২৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
ঢাকা বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব
জনপ্রিয় সংবাদ



























