জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই বিএনপি সরকার বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার দাবি, জ্বালানি সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ মোট ২৯টি ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করে এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি। সেখানে নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ১৮০ দিনে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনোটিই বিএনপি সরকার যথাযথভাবে রক্ষা করতে পারেনি। জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অব্যবস্থাপনা স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ‘বিএনপি সরকার ১৮০ দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার অবনতিসহ মোটা দাগে ২৯টি জায়গায় অব্যবস্থাপনা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই তারা রক্ষা করতে পারেনি।
সংবাদ শিরোনাম
৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম
-
নিউজ ডেস্ক - আপডেট সময় ১০:২৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- ১৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
এনসিপি
জনপ্রিয় সংবাদ



























