ঢাকা ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু কুয়াকাটায় ভ্যান উলটে মিটফোর্ড হাসপাতালের নারী চিকিৎসক নিহত সৌদির পূর্বাঞ্চলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কতা জারি প্রথম ধাপে কতগুলো ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, জানালো ইসি ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

কক্সবাজারের হাউসবোটডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর অ্যালবার্টের মরদেহ ৩২ ঘণ্টা পর উদ্ধার

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সংগৃহীত

কক্সবাজার সমুদ্র উপকূলের মহেশখালী চ্যানেল ও বাঁকখালী নদী মোহনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া নিউজিল্যান্ডের সেই কিশোরের মরদেহ ৩২ ঘণ্টা পর ভেসে এসেছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে শহরের নাজিরারটেক সৈকতে তার মরদেহ ভেসে আসে। নিহত কিশোরের নাম আলবার্ট (১৬)। সে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বলে জানা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নিউজিল্যান্ডের একটি পরিবারের চার সদস্য বঙ্গোপসাগরে ঘুরতে বের হন। এ সময় নাজিরারটেক সৈকতসংলগ্ন এলাকায় তাঁদের বহনকারী নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফকে (১৩) স্থানীয় জেলেরা জীবিত উদ্ধার করলেও নিখোঁজ হন আলবার্ট
জেলা প্রশাসনের বিচকর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিজেদের তৈরি করা একটি জোড়া নৌকায় করে তারা বঙ্গোপসাগরে ঘুরতে বের হয়। এ সময় তীব্র ঢেউয়ের তোড়ে তাদের নৌযানটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় তিনজনকে উদ্ধার করা গেলেও এক কিশোর সাগরে তলিয়ে যায়। প্রায় ৩২ ঘণ্টা পর একই সৈকতে তার মরদেহ ভেসে আসে।’
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী জানান, মৃত উদ্ধার হওয়া কিশোরের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সৌদিতে সড়ক দু’র্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ বাংলাদেশির মৃ’ত্যু

কক্সবাজারের হাউসবোটডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর অ্যালবার্টের মরদেহ ৩২ ঘণ্টা পর উদ্ধার

আপডেট সময় ১১:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬