ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের আলোচিত সেই বিউটি রাণী সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত, দালালের তিন মাসের কারাদণ্ড গুলশান ও বনানী থানায় নতুন ওসি মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ধানমন্ডি লেকে সাবেক মার্কেটিং কনসালটেন্টের ভাসমান মরদেহ উদ্ধার মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর নিষিদ্ধ, মহিলা আবাসিক না রাখার পরামর্শ

ঢাকার আমিনবাজারে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ চীনা প্রতিষ্ঠান থেকে প্রতি ইউনিট ২৫ টাকায় কিনবে সরকার

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ছবি :News7days

চীনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঢাকার আমিনবাজারে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট ২৫ টাকা দরে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৪২ মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা থাকা এই প্রকল্পটি আগামী ১৮ মাসের মধ্যে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী, ২০২৮ সালের আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। প্রতি ইউনিটের দাম তুলনামূলক বেশি মনে হলেও এর মাধ্যমে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার একটি বড় সমস্যার সমাধান হবে বলে জানান প্রতিমন্ত্রী।
বিশেষ করে বর্জ্য অপসারণের পাশাপাশি পরিবেশগত সুবিধা ও কার্বন ক্রেডিটের বিষয়টি বিবেচনায় রাখলে এই খরচ পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এছাড়া বাংলাদেশ সরকারকে এই প্রকল্পে কোনো বিনিয়োগ করতে হবে না।

প্রকল্পটির আওতায় শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সারও তৈরি করা হবে এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান ল্যান্ডফিল ব্যবহারের জন্য সিটি করপোরেশনকে নিয়মিত মাসিক ভাড়া দেবে। আমিনবাজার ছাড়াও ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য থেকে প্রতিদিন আরও ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে চীনের ‘পাওয়ার চায়না’ নামের আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের কাজ চলছে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন

ঢাকার আমিনবাজারে বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ চীনা প্রতিষ্ঠান থেকে প্রতি ইউনিট ২৫ টাকায় কিনবে সরকার

আপডেট সময় ০১:০০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬