ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান এমআইটিতে স্কলারশীপ পেলেন ৪ কোটি, রাজশাহীর ফায়েজের অনন্য সাফল্য ৯ লাখ টাকায় মীমাংসা:ধনীর দুলালীর হেয়ালিতে ঝরে গেলো বাক্‌প্রতিবন্ধী শ্রমিকের প্রাণ,মায়ের জন্য নতুন ঘর করা হলো না মেহেদির শরীয়তপুরের নড়িয়ায় জাল দলিল দিয়ে জমি বিক্রির সময় নারীসহ আটক ৩ সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষ অনুদান দিবে সরকার,আবেদন ম্যানুয়াল পদ্ধতিতে হজ নিবন্ধন:শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক বাংলাদেশে একটি কার্যালয় খোলার জন্য প্রযুক্তি জায়ান্ট মেটাকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

বন্ধ থাকা লেন খুললেও কাটেনি যানজট, মেঘনা-দাউদকান্দিতে গাড়ির দীর্ঘ সারি

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর ব্রিজের ঢাকামুখী বন্ধ থাকা লেনটি খুলে দেওয়ার পর যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও কাটেনি দীর্ঘ যানজট। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টা পর্যন্ত মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা।
এর আগে সোনারগাঁয়ের আষারিয়ার চর ব্রিজ এলাকায় সংস্কারকাজের জন্য একটি লেন বন্ধ থাকায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে শনিবার সকালে বন্ধ থাকা লেনটি খুলে দেওয়া হলে দুই লেনেই যানচলাচল শুরু হয়। এতে ব্রিজ এলাকায় চাপ কমলেও দীর্ঘ সময় আটকে থাকা গাড়ির চাপ এখনো পুরোপুরি সরেনি।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সোনারগাঁ, মেঘনা টোল প্লাজা, গজারিয়া, পুরান বাউশিয়া, দাউদকান্দি টোল প্লাজা ও গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকাতেও যানবাহনের চাপ রয়েছে। দীর্ঘ সময় আটকে থাকা গাড়িগুলো ধীরে ধীরে সরছে। পুরো মহাসড়কের যানজট স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।

ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে আসা যাত্রী জীবন দাশ বলেন, ভোর ৬টায় রওনা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে। প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার যানজট পেরিয়ে মেঘনা এলাকায় পৌঁছেছি। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, বন্ধ লেন খুলে দেওয়ার পর দুই লেনেই যানবাহন চলছে। তবে দীর্ঘ সময় জমে থাকা গাড়ির চাপ একসঙ্গে কমানো সম্ভব নয়। তাই যানজট পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের

বন্ধ থাকা লেন খুললেও কাটেনি যানজট, মেঘনা-দাউদকান্দিতে গাড়ির দীর্ঘ সারি

আপডেট সময় ১০:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬