ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের দেশে প্রাথমিকভাবে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান এমআইটিতে স্কলারশীপ পেলেন ৪ কোটি, রাজশাহীর ফায়েজের অনন্য সাফল্য ৯ লাখ টাকায় মীমাংসা:ধনীর দুলালীর হেয়ালিতে ঝরে গেলো বাক্‌প্রতিবন্ধী শ্রমিকের প্রাণ,মায়ের জন্য নতুন ঘর করা হলো না মেহেদির শরীয়তপুরের নড়িয়ায় জাল দলিল দিয়ে জমি বিক্রির সময় নারীসহ আটক ৩ সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষ অনুদান দিবে সরকার,আবেদন ম্যানুয়াল পদ্ধতিতে হজ নিবন্ধন:শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক বাংলাদেশে একটি কার্যালয় খোলার জন্য প্রযুক্তি জায়ান্ট মেটাকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় বাংলাদেশকে ২৪ লাখ ডলারের সহায়তা দিলো যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্য সেবা আরও উন্নত ও শক্তিশালী করতে ২৪ লাখ মার্কিন ডলার (প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা )মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, আমরা যে সরঞ্জামগুলো হস্তান্তর করছি, তা মূলত সমগ্র বাংলাদেশে পরিচালিত ২৪ লাখ ডলারের একটি প্রকল্পের অংশ। এই প্রকল্পের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র কারিগরি সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। আমাদের মূল লক্ষ্য হলো মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়ন নিশ্চিত করা, বিশেষ করে নিরাপদ সন্তান প্রসব ও নবজাতকের সঠিক যত্ন নিশ্চিত করার মাধ্যমে উন্নত ফলাফল অর্জন করা।

স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, এটি বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের অঙ্গীকারের একটি প্রতিফলন। স্বাস্থ্য খাত আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার অন্যতম প্রাচীন একটি ক্ষেত্র। মার্কিন যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে বড় ধরনের স্বাস্থ্য সহায়তা দিয়ে আসছে। এর পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য রক্ষায় আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে।হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা ও কর্মীদের সম্পর্কে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, আমি এই হাসপাতালের নিবেদিত প্রাণ চিকিৎসক, নার্স, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আন্তরিক করছি। অতিরিক্ত রোগীর চাপের মধ্যেও তারা যেভাবে সীমাবদ্ধতা কাটিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি তা আজ নিজের চোখে প্রত্যক্ষ করলাম।
পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই কারিগরি ও সরঞ্জাম সহায়তা প্রান্তিক পর্যায়ে মা ও শিশুর মৃত্যুহার কমাতে এবং স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে বিরল অভ্যর্থনা ট্রাম্পের

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় বাংলাদেশকে ২৪ লাখ ডলারের সহায়তা দিলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৫:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬