ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ  আদনান আল রাজীবের চলচ্চিত্র ‘অপলক’ কে নিশো ও মেহজাবীন এনসিপিতে যোগ দিতে যাওয়া প্রসংগে ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদ

হাজিরা খাতায় ‘আগাম স্বাক্ষর’: নারায়ণগঞ্জে ২ এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে তিন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতিসহ নানা অনিয়ম দেখতে পান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ ঘটনায় সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ জোনের দুই এসিল্যান্ডসহ ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির। এর আগে সকালে সদর ভূমি অফিসে যান ভূমি প্রতিমন্ত্রী। এ সময় পাশাপাশি অবস্থিত ফতুল্লা সার্কেল ও সিদ্ধিরগঞ্জ সার্কেল ভূমি অফিসও পরিদর্শন করেন তিনি।
শোকজ পাওয়া দুই এসিল্যান্ড হলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং ফতুল্লা থানা সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা। বাকি ১৬ কর্মকর্তা-কর্মচারীর নাম-পরিচয় জানা যায়নি।

ডিসি রায়হান কবির বলেন, সকালে তিন ভূমি অফিস পরিদর্শন করে নানা অনিয়ম ও অসংগতি খুঁজে পান প্রতিমন্ত্রী। এই পরিপ্রেক্ষিতে তিন ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ করা হয়েছে। তাঁদের আগামী ৩ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
ডিসি আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রয়োজনীয় তথ্য নিয়েছেন জানিয়ে জেলা প্রশাসক বলেন, অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

হাজিরা খাতায় ‘আগাম স্বাক্ষর’: নারায়ণগঞ্জে ২ এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ

আপডেট সময় ১১:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬