ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের আলোচিত সেই বিউটি রাণী সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত, দালালের তিন মাসের কারাদণ্ড গুলশান ও বনানী থানায় নতুন ওসি মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ধানমন্ডি লেকে সাবেক মার্কেটিং কনসালটেন্টের ভাসমান মরদেহ উদ্ধার মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর নিষিদ্ধ, মহিলা আবাসিক না রাখার পরামর্শ

মেঘনায় ধরা পড়ল ২ কেজি ৭০০ গ্রামের রাজা ইলিশ, বিক্রি ১০ হাজার ৮০০ টাকায়

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে এক জেলের জালে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় আকারের ইলিশ ধরা পড়েছে। মাছটি স্থানীয় তজুমদ্দিন চৌমুহনী ঘাটে বিক্রির জন্য আনা হলে স্থানীয় এক ক্রেতা ১০ হাজার ৮০০ টাকায় তা কিনে নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে মাছ শিকারের সময় জেলের জালে বিশাল আকৃতির ইলিশটি ধরা পড়ে। পরে সেটি বিক্রির উদ্দেশ্যে তজুমদ্দিন চৌমুহনী মাছ ঘাটে নিয়ে আসা হলে ওজন পরিমাপ করে দেখা যায় মাছটির ওজন ২ কেজি ৭০০ গ্রাম। এ সময় বড় আকারের ইলিশটি একনজর দেখতে স্থানীয় জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা ঘাটে ভিড় জমান।

ঘাটে উন্মুক্ত দরদামের একপর্যায়ে তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রাসেল ১০ হাজার ৮০০ টাকায় ইলিশটি ক্রয় করেন। মাছটি কেনার পর তিনি জানান, মেঘনার এমন বড় আকারের ইলিশ পাওয়ার ঘটনা আনন্দের। মূলত বড় ইলিশের বিশেষ স্বাদ ও ঐতিহ্যের প্রতি ভালোলাগা থেকেই তিনি এটি কিনেছেন।

নদীতে বড় ওজনের ইলিশ ধরা পড়ার খবরে স্থানীয় জেলেদের মধ্যে নতুন করে উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। জেলেদের আশা, সামনের দিনগুলোতে নদীতে এমন বড় আকারের ইলিশ আরও বেশি পাওয়া গেলে তাদের দীর্ঘদিনের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন

মেঘনায় ধরা পড়ল ২ কেজি ৭০০ গ্রামের রাজা ইলিশ, বিক্রি ১০ হাজার ৮০০ টাকায়

আপডেট সময় ১১:১৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬