ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এমআইটিতে স্কলারশীপ পেলেন ৪ কোটি, রাজশাহীর ফায়েজের অনন্য সাফল্য ৯ লাখ টাকায় মীমাংসা:ধনীর দুলালীর হেয়ালিতে ঝরে গেলো বাক্‌প্রতিবন্ধী শ্রমিকের প্রাণ,মায়ের জন্য নতুন ঘর করা হলো না মেহেদির শরীয়তপুরের নড়িয়ায় জাল দলিল দিয়ে জমি বিক্রির সময় নারীসহ আটক ৩ সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষ অনুদান দিবে সরকার,আবেদন ম্যানুয়াল পদ্ধতিতে হজ নিবন্ধন:শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক বাংলাদেশে একটি কার্যালয় খোলার জন্য প্রযুক্তি জায়ান্ট মেটাকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ আজ প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের আলোচিত সেই বিউটি রাণী সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়

চলচ্চিত্র ‘দ্য অরেঞ্জ’: তৌকীর আহমেদের সহশিল্পী যারা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

News7days

নতুন ঠিকানার খোঁজে ফ্রান্সে পাড়ি দেওয়া এক তরুণীর জীবনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘দ্য অরেঞ্জ’।
বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন স্বপন আহমেদ।তাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ, স্বর্ণালী চৈতি এবং ফাইজুল ইয়ামিনসহ অনেকে।

বাংলাদেশ থেকে সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সিনেমার শিল্পী ও কুশলীরা।

সিনেমাটি নিয়ে নিজের ভাবনা তুলে অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ বলেন, “আমি নিজেও যে ধরণের চলচ্চিত্র নির্মাণে বিশ্বাস করি, যা মানুষকে ভাবনা ও নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে, প্রশ্ন তুলতে শেখায় ‘দ্য অরেঞ্জ’ ঠিক সেরকম একটি সিনেমা।”

অভিনেত্রী স্বর্ণালী চৈতি ভাষ্য, চিত্রনাট্য হাতে পাওয়ার পর থেকেই চরিত্রটির সঙ্গে তার এক ধরনের মানসিক ‘সংযোগ তৈরি হয়েছে’। অভিনয়ের খুঁটিনাটি বিষয়ের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
গত রোজার ঈদে নির্মাতা রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা হয় ফাইজুল ইয়ামিনের। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র।

নতুন কাজে যুক্ত হয়ে উচ্ছ্বসিত এই অভিনেতা বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত এটি একেবারেই আলাদা ধরণের একটি সিনেমা।

“এমন কাজের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমাদের পুরো টিম যদি সেরা পারফর্ম করতে পারে, তবে সিনেমাটি অনেক দূর যাবে।”

সিনেমাটি সারা বিশ্বের দর্শকদের কাছে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা করছেন পরিচালক স্বপন আহমেদ।

তিনি জানিয়েছেন, সব প্রস্তুতি শেষে চলতি মাসেই সেপ্টেম্বরে ফ্রান্সের মাটিতে ‘দ্য অরেঞ্জ’ চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু হবে।

জনপ্রিয় সংবাদ

এমআইটিতে স্কলারশীপ পেলেন ৪ কোটি, রাজশাহীর ফায়েজের অনন্য সাফল্য

চলচ্চিত্র ‘দ্য অরেঞ্জ’: তৌকীর আহমেদের সহশিল্পী যারা

আপডেট সময় ১২:৪৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬