ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের আলোচিত সেই বিউটি রাণী সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত, দালালের তিন মাসের কারাদণ্ড গুলশান ও বনানী থানায় নতুন ওসি মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ধানমন্ডি লেকে সাবেক মার্কেটিং কনসালটেন্টের ভাসমান মরদেহ উদ্ধার মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর নিষিদ্ধ, মহিলা আবাসিক না রাখার পরামর্শ

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা, ১৫ মাস পর টি-টোয়েন্টিতে শান্ত

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

আসন্ন ২০তম আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টে পাঁচ টেস্ট খেলুড়ে দেশই সেরাদের নিয়ে নামতে যাচ্ছে। ভারত ও পাকিস্তানের পূর্ণ শক্তির দল দেখে তাই মূল দলই পাঠাচ্ছে বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বুধবার ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাতে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তাওহিদ হৃদয়।

একই সঙ্গে দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ১৫ মাস পর এই ফরম্যাটে দলে ফিরছেন তিনি। এর আগে সবশেষ গত বছরের মে মাসে টি-টোয়েন্টি খেলেছিলেন শান্ত।
ব্যাটিং অর্ডারে শক্তি বাড়াতে দলে রাখা হয়েছে শান্তকে।
লিটনের সঙ্গে টপ অর্ডারে আছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। অলরাউন্ডার ও স্পিন বিভাগে ভরসা জোগাবেন মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

বাংলাদেশ দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

জনপ্রিয় সংবাদ

প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা, ১৫ মাস পর টি-টোয়েন্টিতে শান্ত

আপডেট সময় ০৯:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬