পাবনার সাঁথিয়ার পাগলা ও সুজানগরের মোবারকপুরে গ্যাসের সম্ভাবনাকে সামনে রেখে নতুন করে আশার আলো দেখছে জ্বালানি খাত।
ধারণা করা হচ্ছে, প্রাথমিক হিসাব অনুযায়ী, অনুসন্ধানে সাফল্য এলে দৈনিক অন্তত ২০ মিলিয়ন ঘনফুট হারে প্রায় ২০ বছর গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা কাজে লাগাতে সাঁথিয়ার পাগলা গ্রামের কূপটি পরিত্যক্ত না করে দ্বিতীয় কূপ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লেরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এরই অংশ হিসেবে সুজানগরের মোবারকপুরে শুরু হয়েছে কূপ খননের কাজ।
নিউজ ডেস্ক 


























