ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের আলোচিত সেই বিউটি রাণী সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত, দালালের তিন মাসের কারাদণ্ড গুলশান ও বনানী থানায় নতুন ওসি মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ধানমন্ডি লেকে সাবেক মার্কেটিং কনসালটেন্টের ভাসমান মরদেহ উদ্ধার মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর নিষিদ্ধ, মহিলা আবাসিক না রাখার পরামর্শ

এফডিসিতে সালমান শাহ স্মরণে ৩ দিনের চলচ্চিত্র প্রদর্শনী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

‘সালমান শাহ স্মরণে’ শিরোনামে রোববার থেকে এ উৎসব চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে প্রতিদিন বিকাল ৪টায় দর্শনার্থীদের জন্য থাকবে বিনামূল্যে চলচ্চিত্র দেখার এই আয়োজন।
রোববার এ অভিনেতার ৩০ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার চলে যান এ অভিনেতা।

আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীতে সালমান শাহ অভিনীত তিনটি সিনেমা দেখানো হবে।
উৎসবের প্রথম দিন বিকাল ৪টায় দেখানো হবে এম এ খালেক পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় সালমান শাহর সঙ্গে অভিনয় করেছেন শাবনূর, সোনিয়া, রাজীব, আবুল হায়াত ও ডলি জহুর।

দ্বিতীয় দিন সোমবার একই সময়ে দেখানো হবে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রের মধ্য দিয়েই ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল সালমান শাহ ও মৌসুমী জুটির। সিনেমায় অভিনয় করেছেন রাজীব, আবুল হায়াত ও আহমেদ শরীফ।

উৎসবের শেষ মঙ্গলবার বিকাল ৪টায় থাকছে মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয় করেছেন শাবনূর। অন্যান্য চরিত্রে ছিলেন খলিল, অমল বোস ও ডন।

চার বছরের অভিনয়জীবনে সালমান সিনেমা করেছেন ২৭টি। মৃত্যু রহস্য, অভিনয় ও ফ্যাশন নিয়ে সব প্রজন্মের কাছে এখনো চর্চিত নাম সালমান শাহ।

জনপ্রিয় সংবাদ

প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন

এফডিসিতে সালমান শাহ স্মরণে ৩ দিনের চলচ্চিত্র প্রদর্শনী

আপডেট সময় ১০:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬