ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এমআইটিতে স্কলারশীপ পেলেন ৪ কোটি, রাজশাহীর ফায়েজের অনন্য সাফল্য ৯ লাখ টাকায় মীমাংসা:ধনীর দুলালীর হেয়ালিতে ঝরে গেলো বাক্‌প্রতিবন্ধী শ্রমিকের প্রাণ,মায়ের জন্য নতুন ঘর করা হলো না মেহেদির শরীয়তপুরের নড়িয়ায় জাল দলিল দিয়ে জমি বিক্রির সময় নারীসহ আটক ৩ সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষ অনুদান দিবে সরকার,আবেদন ম্যানুয়াল পদ্ধতিতে হজ নিবন্ধন:শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক বাংলাদেশে একটি কার্যালয় খোলার জন্য প্রযুক্তি জায়ান্ট মেটাকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ আজ প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের আলোচিত সেই বিউটি রাণী সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়

১ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওতে ভয় দেখাচ্ছে ‘আন্ধার’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বাইরে বজ্রসহ বৃষ্টি, ঘরের ভেতরে আয়নার সামনে দাঁড়ানো নারী গুনগুনিয়ে গাইছেন গান, ঠিক সেই সময়ে তার পেছন পেছন নিঃশব্দে এগিয়ে এল ভূতুরে হাত, ধরল চেপে।

ভৌতিক আবহসংগীতের সঙ্গে শরীরের লোম জাগানো এমন দৃশ্য দেখা গেল মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘আন্ধার’ এর টিজারে।

১ মিনিট ২৬ সেকেন্ডের সেই ভিডিওতে সিনেমার গল্প নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া না গেলেও সেটি যে রহস্য, ভয় আর অপরাধের গল্প নিয়ে এগিয়েছে, তা বোঝাই যাচ্ছে। নির্মাতা রায়হান রাফীর এ হরর-থ্রিলার সিনেমার টিজার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার।

আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ ও মোস্তফা মনওয়ারসহ প্রধান সব চরিত্রকেও আনা হয়েছে টিজারে। আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘আন্ধার’।

অর্থহীন ব্যান্ডের বেজবাবা সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্পে ওই সিনেমা নির্মাণের কথা শোনা যায় গত বছর। এখন এর ভিএফএক্স ও গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ শেষ করে মুক্তির প্রস্তুতি চলছে।
চলতি সেপ্টেম্বরে সার্টিফিকেশন বোর্ডে সেটি জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। এরপর প্রকাশ পাবে ট্রেইলার।

জনপ্রিয় সংবাদ

এমআইটিতে স্কলারশীপ পেলেন ৪ কোটি, রাজশাহীর ফায়েজের অনন্য সাফল্য

১ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওতে ভয় দেখাচ্ছে ‘আন্ধার’

আপডেট সময় ১১:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬