লন্ডন প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্যের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের অন্যতম উপদেষ্টা নাসির উদ্দিন মাদবরের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম, ইউকের সভাপতি শফিকুল ইসলাম তুহিন। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার শাহনেওয়াজ জুয়েল ও সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুস সালাম বেপারীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার, যুক্তরাজ্য মহানগর বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মুকিত, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম মামুন, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ, যুক্তরাজ্য মাহবুব আলী স্মৃতি সংসদের সভাপতি আহমেদ সাদিক এবং যুক্তরাজ্য মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সদস্য খালেদ চৌধুরী।
এ ছাড়া ইতালি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাধারণ সম্পাদক এনামুল হোসেন অশ্রুও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ফোরামের সিনিয়র সহসভাপতি মাসুদ সরদার, সহসভাপতি জুয়েল রাড়ী, বাবলু ভূঁইয়া, উজ্জ্বল খান, উজ্জ্বল কাজী ও রিয়াজ কাজী বক্তব্য দেন। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ গোরাপী ও আলামিন সুমন, যুগ্ম সম্পাদক লিটন হোসেন, রাশেদ আখন্দ, মো. সাইদ ফরাজী ও আলমগীর হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম পেদা ও রুবেল মাল, দপ্তর সম্পাদক সাগর শেখ, সহদপ্তর সম্পাদক জামাল ছৈয়াল, ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব সরদার, প্রচার সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকের পদমর্যাদাপ্রাপ্ত সরোয়ার হোসেন রাহুল এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান।
ফোরামের উপদেষ্টা শাহ আলম ফকির, মতি খন্দকার, মজিবর বেপারী, বাবুল মীর ও ইকবাল হাওলাদার এবং সদস্য মো. হিরো ও মো. জুয়েল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি
আলোচনা সভায় ফোরামের নেতৃবৃন্দ যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদসহ উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের কাছে সংগঠনের বিভিন্ন বিষয়ে তাঁদের দাবি তুলে ধরেন।
বক্তারা বলেন, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে দলের পাশে থেকে যাঁরা সক্রিয় ভূমিকা পালন করেছেন, যুক্তরাজ্য বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁদের ত্যাগ, শ্রম ও অবদানের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।
দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত নেতাকর্মীদের অভিজ্ঞতা ও অবদানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দল ও সংগঠনের নেতাকর্মীদের পারস্পরিক মতবিনিময় এবং সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
লন্ডন প্রতিনিধি 


























