ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের আলোচিত সেই বিউটি রাণী সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয় ঢাকা-চট্টগ্রামসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত, দালালের তিন মাসের কারাদণ্ড গুলশান ও বনানী থানায় নতুন ওসি মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ধানমন্ডি লেকে সাবেক মার্কেটিং কনসালটেন্টের ভাসমান মরদেহ উদ্ধার মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর নিষিদ্ধ, মহিলা আবাসিক না রাখার পরামর্শ

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাবা-মা ও পাঁচ সন্তানসহ নিহত ৯

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০২:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ ৯ জন নিহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) আল-উকাইর-আল-উয়ুন সড়কে দুটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন নিহত শিশুদের মধ্যে তিন ছেলে ও দুইজন মেয়ে। দুর্ঘটনায় অপর গাড়িতে থাকা দুই তরুণও নিহত হয়েছেন। সংঘর্ষে দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আকস্মিকভাবে একটি গাড়ি দিক পরিবর্তন করায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার পর সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করে। তবে দুর্ঘটনায় থাকা সব ব্যক্তিই মারা যান।

আল-উকাইর-আল-উয়ুন সড়কটি সৌদি আরবের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি সড়ক। এটি আল-আহসা গভর্নরেটের বিভিন্ন এলাকা ও উপকূলীয় অঞ্চলকে সংযুক্ত করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিদিন টক দই খাওয়ার যেসব উপকার জানলে অবাক হবেন

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাবা-মা ও পাঁচ সন্তানসহ নিহত ৯

আপডেট সময় ০২:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬