ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর থেকে ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের নতুন ইতিহাস কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও ফাঁ’সির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম সার্বভৌমত্ব র‍্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ  আদনান আল রাজীবের চলচ্চিত্র ‘অপলক’ কে নিশো ও মেহজাবীন এনসিপিতে যোগ দিতে যাওয়া প্রসংগে ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সেনেটর আবদুল এল-সাইয়েদ

সার ডিলারের তালিকায় বিএনপি নেতাদের স্বজনসহ আ.লীগ-জাপা-জামায়াত নেতাকর্মী

  • সারাদেশ ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছায় সার ডিলার নিয়োগের একটি তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার স্বাক্ষর করা দলীয় প্যাডে তৈরি ওই তালিকায় নয়টি ইউনিয়নের ১৯ জনের নাম রয়েছে। তালিকায় বিএনপি নেতাদের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনের পাশাপাশি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত ও বাসদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নাম রয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদকের হাতে আসা নথিতে ‘ডিলার নিয়োগ-২০২৬’ শিরোনামের তালিকাটিতে আমিনুল ইসলাম রাঙ্গার স্বাক্ষর, দলীয় সিলমোহর ও মোবাইল নম্বর রয়েছে। নথিতে উল্লেখ করা হয়েছে, ১৭ আগস্ট ২০২৬ তারিখে তালিকাটি স্বাক্ষর করা হয়।

তালিকা অনুযায়ী, তাম্বুলপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেসের স্ত্রী সুইটি বেগমের নাম রয়েছে। একই ইউনিয়নে আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি ছগির আলীর ছেলে আব্দুল জলিল এবং স্থানীয়ভাবে জামায়াতকর্মী হিসেবে পরিচিত জাহেদুল ইসলামের নামও রয়েছে।

পীরগাছা সদর ইউনিয়নে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার স্ত্রী সুলতানা ফেরদৌসি। এছাড়া জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত আমির হোসেন এবং উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান রেজার ভাই নাজমুল হুদার নাম রয়েছে।

অন্য ইউনিয়নগুলোর তালিকাতেও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও তাঁদের স্বজনদের পাশাপাশি জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও কৃষক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নাম রয়েছে। অন্নদানগর ইউনিয়নের তালিকায় ইউনিয়ন বিএনপির সভাপতির প্রথম স্ত্রীর মেয়ে জয়িতা আক্তার জিনি এবং সাধারণ সম্পাদকের ফুফাতো ভাই মাহাবুর রহমানের নাম রয়েছে।

তবে তালিকায় নিজের স্বাক্ষর থাকার বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা বলেন,“সার ডিলার নিয়োগের জন্য আমি কোনো তালিকা ইউএনও কার্যালয় বা কৃষি অফিসে দিইনি।”

দলীয় প্যাডে তাঁর স্বাক্ষর করা তালিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, <span;>“সেটি না দেখে বলতে পারব না।”

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন বলেন, উপজেলা বিএনপির সভাপতির কাছ থেকে কোনো তালিকা তাঁরা পাননি। কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে নাম জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

এদিকে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কয়েকজনের কাছ থেকে ১৫ থেকে ২০ লাখ টাকা করে নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগটি ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে ২৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেন বিএনপির উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

এর মধ্যেই উপজেলা বিএনপির সভাপতির স্বাক্ষর করা ১৯ জনের তালিকা প্রকাশ্যে আসায় সার ডিলার নিয়োগ নিয়ে নতুন করে আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে।

ট্যাগস :

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

সার ডিলারের তালিকায় বিএনপি নেতাদের স্বজনসহ আ.লীগ-জাপা-জামায়াত নেতাকর্মী

আপডেট সময় ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬