ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ’লীগের ডোনারের কাছ থেকে জায়গা ভাড়া নেওয়া সালমান মুক্তাদিরের উচিত হয়নি ভুয়া ও জাল সনদে মতিঝিল আইডিয়ালে চাকরি, ২৩ শিক্ষককে দুদকে তলব ‘নীরব ঘাতক’ সিসার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা বিশ্বের ৫৪ দেশের প্রতিনিধিদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল সহ-সভাপতি ডা. আউয়াল সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন নারী উন্নয়নে গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জাতিসংঘের ৮১তম অধিবেশনের সফর শেষে নিউইয়র্ক ছেড়ে দেশের পথে প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে আগামীকাল বিশ্ব পর্যটন দিবস উদযাপন করবে বাংলাদেশ ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

আ’লীগের ডোনারের কাছ থেকে জায়গা ভাড়া নেওয়া সালমান মুক্তাদিরের উচিত হয়নি

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

একজন ভূমিদস্যু ও আওয়ামী লীগের ডোনারের কাছ থেকে বিতর্কিত জায়গা ভাড়া নেওয়া সালমান মুক্তাদিরের উচিত না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

রাশেদ খাঁন লিখেছেন, ‘নিউ গিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দীনের সঙ্গে সামরিক বাহিনীর কয়েকজন সাবেক অফিসারের জমি নিয়ে দ্বন্দ্বের জেরে নাজিম উদ্দীনের অফিস মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় ঢালাওভাবে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। নাজিম উদ্দীন একজন কুখ্যাত ভূমিদস্যু ও আওয়ামী লীগের ডোনার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সে জেলও খেটেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময় প্রভাব খাটিয়ে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তাদের জমি দখলের পাশাপাশি অতিসম্প্রতি নিউ গিনি প্রপার্টিজের চারপাশে অবৈধভাবে গেট করে তাদের চলাচলও বন্ধ করে দিয়েছে এই ভূমিদস্যু। আমার প্রশ্ন হলো, একজন কুখ্যাত ভূমিদস্যুর বিতর্কিত জায়গা কেন সালমান মুক্তাদির ভাড়া নেবেন?

তিনি বলেন, ‘তার মতো পরিচিত কনটেন্ট ক্রিয়েটরের কখনোই উচিত না একজন ভূমিদস্যু ও আওয়ামী লীগের ডোনারের কাছ থেকে বিতর্কিত জায়গা ভাড়া নেওয়া। যতটুকু জানতে পেরেছি, নিউ গিনি প্রপার্টিজের ভূমিদস্যু মালিক শেল্টার পাওয়ার উদ্দেশ্যেই সালমান মুক্তাদিরের কাছে বিতর্কিত জায়গা ভাড়া দিয়েছে।’

‘আর সালমান মুক্তাদির নিজেই বললেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। এমনকি নিউ গিনি প্রপার্টিজের বিতর্কিত মালিকও দাবি করেনি তার কাছে কেউ চাঁদা দাবি করেছে। বরং সামরিক বাহিনীর কিছু সাবেক কর্মকর্তা জমির পুনরুদ্ধার করতে গিয়ে প্রক্রিয়া ও আইনগত ভুল করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের দ্বারস্থ হওয়াটাই ছিল তাদের জন্য উপযুক্ত সমাধান। এখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপি নাম আসাটাই অবান্তর। যেহেতু দখলকারী ও দখল পুনরুদ্ধারকারী কেউই বিএনপির না, তাহলে কেন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে পলিটিক্যাল ড্যামেজ করা হচ্ছে?’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন আরও বলেন, ‘এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে ও অভিযান চলমান। ঘটনার সঙ্গে, সামনে ও পেছনে যারাই জড়িত থাকুক না কেন ন্যূনতম ছাড় পাবে না। কিন্তু দল হিসেবে বিএনপিকে যারা কাঠগড়ায় দাঁড় করাতে মরিয়া, তাদের অসৎ উদ্দেশ্য এরই মধ্যে স্পষ্ট হয়েছে।’

জনপ্রিয় সংবাদ

আ’লীগের ডোনারের কাছ থেকে জায়গা ভাড়া নেওয়া সালমান মুক্তাদিরের উচিত হয়নি

আ’লীগের ডোনারের কাছ থেকে জায়গা ভাড়া নেওয়া সালমান মুক্তাদিরের উচিত হয়নি

আপডেট সময় ০৯:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬