ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সফর শেষে নিউইয়র্ক ছেড়ে দেশের পথে প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে আগামীকাল বিশ্ব পর্যটন দিবস উদযাপন করবে বাংলাদেশ ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও এক বছর পার হলেও বাকৃবির ১০ তলা হলে চালু হয়নি লিফট, ছাত্রীদের ভোগান্তি খেলার মাঠে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিবের মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে টানা ৭ দিন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ:শিক্ষা মন্ত্রণালয় মধ্যরাতে মিরপুর-১ নম্বরে বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার আর্থিক সংকটে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত রোমাঞ্চকর লড়াইয়ে ইংলিশদের হারিয়ে সমতায় ফিরল শ্রীলঙ্কা

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সফর শেষে নিউইয়র্ক ছেড়ে দেশের পথে প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা রয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।

ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।

পাঁচ দিনের এই সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সফর শেষে নিউইয়র্ক ছেড়ে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সফর শেষে নিউইয়র্ক ছেড়ে দেশের পথে প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬